ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় ইসমাইল শরীফ হত্যা ছেলেকে ঘিরে স্থানীয়দের মধ্যে সন্দেহ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিনপালা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে ইসমাইল শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় তার ছেলেকে ঘিরে স্থানীয়দের মধ্যে সন্দেহের কথা শোনা যাচ্ছে।

স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধারের সময় ইসমাইল শরীফের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এছাড়া তার দুই হাত বাঁধা অবস্থায় মরদেহ পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের একটি বড় অংশের দাবি, দীর্ঘদিনের পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে রেখে নিহতের ছেলেকে নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এবং তাকে সন্দেহভাজন হিসেবেও চিহ্নিত করেনি।

ঘটনাস্থলে হাতাহাতি ও ঘর্ষণের চিহ্ন পাওয়া গেছে বলেও জানা গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের পর আরও স্পষ্ট হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভান্ডারিয়ায় ইসমাইল শরীফ হত্যা ছেলেকে ঘিরে স্থানীয়দের মধ্যে সন্দেহ

আপডেট সময় : ১১:০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬