ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমনুরা-আক্কেলপুর রেললাইন নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে নওগাঁর বদলগাছী হয়ে জয়পুরহাটের আক্কেলপুর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগে সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’ থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটির তারিখ ২ আগস্ট ২০২৬।
চিঠিতে উল্লেখ করা হয়, সংসদীয় আসন ৪৮, নওগাঁ-৩-এর সংসদ সদস্য মো. ফজলে হুদা চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে জয়পুরহাটের আক্কেলপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।
এর পরিপ্রেক্ষিতে চিঠিতে বলা হয়েছে, আমনুরা থেকে আক্কেলপুর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
প্রস্তাবিত রেলপথটি বাস্তবায়িত হলে নওগাঁর বদলগাছীসহ সংশ্লিষ্ট এলাকার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটের সরাসরি রেল যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি হবে। এতে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে আমনুরা থেকে আক্কেলপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি দীর্ঘদিনের। স্থানীয়দের প্রত্যাশা, সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পন্ন করে প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে এখনো রেললাইন নির্মাণের চূড়ান্ত অনুমোদনের কথা বলা হয়নি; বরং সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে বিষয়টিকে প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আমনুরা-আক্কেলপুর রেললাইন নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আপডেট সময় : ১০:১৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬