ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় ১৬ বিজেপির উদ্যোগে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতায় ট্রেনিং সেন্টার উদ্বোধন

নওগাঁর পোরশায় কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে ১৬ বিজেপির উদ্যোগে একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট)১০টায় উপজেলার আসড়নদ ইউপি পরিষদ হল রুম -এ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ৪ সপ্তাহব্যাপীএ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নওগাঁ ব্যাটেলিয়ন ১৬বিজেপির সি ও অফিসার আরিফুল ইসলাম মাসুম ও বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণ নিতে আগ্রহী ব্যাক্তিবগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এলাকার বেকার যুবক-যুবতী ও আগ্রহী ব্যক্তিদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণ কেন্দ্রের মূল লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন কারিগরি ও কর্মমুখী বিষয়ে দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি কারিগরি ও বাস্তবমুখী দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের সফলতা কামনা করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় ১৬ বিজেপির উদ্যোগে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতায় ট্রেনিং সেন্টার উদ্বোধন

আপডেট সময় : ০৮:২৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬