ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় গোপালপুর থানার পুলিশ রংপুর নগরের কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেল থেকে আসাদুজ্জামান সোহেলকে গ্রেপ্তার করে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাদুজ্জামান সোহেলের বিরুদ্ধে গোপালপুর থানায় দুটি এবং মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর আসাদুজ্জামান সোহেলকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গোপালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬