ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয় নিয়ে বেপারী মোঃ কামাল উদ্দিন এমবিএ’র ভাবনা: উন্নয়ন, সুশাসন ও জনসম্পৃক্ততার অঙ্গীকার

শিবালয় উপজেলা শুধু একটি প্রশাসনিক এলাকা নয়, এটি সম্ভাবনা, ঐতিহ্য ও পরিশ্রমী মানুষের এক প্রাণের জনপদ। এই উপজেলাকে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব মডেল উপজেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন শিবালয় উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রত্যাশী বেপারী মোঃ কামাল উদ্দিন এমবিএ।
তিনি বলেন, “শিবালয়ের উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট বা অবকাঠামো নির্মাণ নয়; বরং শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিশ্চিত করাই হবে প্রকৃত উন্নয়ন।”
তার মতে, উন্নয়নের প্রতিটি পরিকল্পনায় জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে এবং জনপ্রতিনিধিদের জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এতে সাধারণ মানুষের আস্থা যেমন বাড়বে, তেমনি উন্নয়নের সুফলও সবার কাছে পৌঁছাবে।
বেপারী মোঃ কামাল উদ্দিন এমবিএ আরও বলেন, শিবালয়ের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের পাশাপাশি তরুণদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। একই সঙ্গে মাদক, দুর্নীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।
তিনি নারী, প্রবীণ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহজ ও সমান নাগরিক সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তার ভাষায়, “জনগণের পাশে থাকা, তাদের কথা শোনা এবং সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আমার স্বপ্ন—শিবালয় হবে এমন একটি উপজেলা, যেখানে প্রতিটি মানুষ সমান মর্যাদা পাবে, উন্নয়নের সুফল ভোগ করবে এবং একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সম্ভাবনাময় সমাজে বসবাস করবে।”
শেষে তিনি শিবালয়বাসীর সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করে বলেন, “সবার অংশগ্রহণে আমরা একটি আধুনিক, সমৃদ্ধ, মানবিক ও জনবান্ধব শিবালয় গড়ে তুলতে পারব।”

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিবালয় নিয়ে বেপারী মোঃ কামাল উদ্দিন এমবিএ’র ভাবনা: উন্নয়ন, সুশাসন ও জনসম্পৃক্ততার অঙ্গীকার

আপডেট সময় : ০৬:৫৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬