টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী *পাইস্কা উচ্চ বিদ্যালয়* ও বিদ্যালয়ের *প্রাক্তন ছাত্র ব্যাচ–১৬*-এর মধ্যে এক প্রীতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান প্রজন্মের এমন আয়োজন সবার মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।
আয়োজনটি সফল করতে সহযোগিতা ও সৌজন্যে ছিল *নব উত্থান–১৬*।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন সুন্দর ও ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
সুজন কুমার দাস *ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















