ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী নয়ন চন্দ্র বর্মন

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে মাটি, বাঁশ ও খড় দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন মা দুর্গাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পী শ্রী নয়ন চন্দ্র বর্মন।

প্রতিমা তৈরির শুরুতে বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয় কাঠামো। এরপর ধাপে ধাপে মাটির প্রলেপ দিয়ে প্রতিমার আকৃতি ফুটিয়ে তোলা হয়। মাটি শুকিয়ে গেলে চলে ঘষামাজা ও সূক্ষ্ম কাজ। এরপর রং, পোশাক, অলংকার ও অন্যান্য সাজসজ্জার মাধ্যমে প্রতিমাকে পূজার উপযোগী করে তোলা হয়।

মৃৎশিল্পী শ্রী নয়ন চন্দ্র বর্মন জানান, প্রতিমা তৈরির কাজ অত্যন্ত পরিশ্রম ও ধৈর্যের। প্রতিটি প্রতিমাকে সুন্দর ও নিখুঁতভাবে তৈরি করতে বেশ সময় দিতে হয়। পূজা ঘনিয়ে আসায় এখন কাজের চাপও বেড়েছে।

তিনি বলেন, সময়মতো প্রতিমা তৈরির জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন।

এদিকে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ দেখতে উৎসুক মানুষজনও ভিড় করছেন। শিল্পীর নিপুণ হাতে মাটির প্রতিমা ধীরে ধীরে পূর্ণতা পাওয়ায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

মৃৎশিল্পীদের প্রত্যাশা, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তাদের তৈরি প্রতিমা পূজামণ্ডপে সবার মাঝে আনন্দ ও সৌন্দর্য ছড়িয়ে দেবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পী নয়ন চন্দ্র বর্মন

আপডেট সময় : ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬