ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রিয়াদ হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার পুরাতন সরকারপাড়া এলাকায় জনৈক হাতেম দেওয়ানের ছেলে রিয়াদ হোসেন (৪০)-এর অটোরিকশা গ্যারেজের পশ্চিম পাশে টিনের ছাউনির নিচ থেকে ৪ (চার) কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াদ হোসেন পুরাতন সরকারপাড়া এলাকার হাতেম দেওয়ানের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ আরও জানিয়েছে, জেলায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মুন্সীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬