ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের সফল পরিণতি! সাত লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্বপ্না

কয়েক মাসের মন দেওয়া-নেওয়া আর মেলামেশার গভীর সম্পর্কের পর অবশেষে তা রূপ নিলো শুভ পরিণয়ে। আড়ম্বরপূর্ণ পরিবেশে গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬ইং) রাত ১০টা ৩০ মিনিটে ভূরুঙ্গামারী থানায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা (SAO) মোঃ মোস্তাফিজুর রহমান ও মোছাঃ স্বপ্না বেগম। সাত লাখ টাকা দেনমোহর ধার্যে তাঁদের এ শুভ বিবাহ সম্পন্ন হয়।
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের (ডাকঘর: বালাবাড়ীহাট) নিবাসী নজরুল ইসলামের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান বর্তমানে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা (SAO) হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে কনে মোছাঃ স্বপ্না বেগম ভূরুঙ্গামারী উপজেলার আঙ্গারিয়া গ্রামের ও তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মকবুল হোসেনের কন্যা।
জানা গেছে, কর্মসূত্রে ভূরুঙ্গামারীতে অবস্থানকালে পরিচয়ের সূত্রে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও মেলামেশা শুরু হয়। সেখান থেকেই গড়ে ওঠে ভালোবাসার গভীর সম্পর্ক। কয়েক মাসের প্রেম ও নিয়মিত দেখা-সাক্ষাতের পর উভয় পরিবারের সম্মতিক্রমে এবং আনুষ্ঠানিকতা বজায় রেখে গতকাল রাতে নির্ধারিত সময়ে তাঁদের বিয়ের সকল কার্যক্রম সম্পন্ন হয়।
এ বিবাহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত থেকে নবদম্পতিকে শুভকামনা জানান এবং দোয়া করেন। নবদম্পতি তাঁদের নতুন দাম্পত্য জীবনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রেমের সফল পরিণতি! সাত লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও স্বপ্না

আপডেট সময় : ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬