কক্সবাজারের টেকনাফে পৃথক দুই যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে ৫৫ হাজার পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও টেকনাফ মডেল থানার একটি যৌথ আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া সংলগ্ন নাফ নদী তীরবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত অতিক্রম করে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. শফি (২৮), তিনি টেকনাফের হ্নীলা এলাকার বাসিন্দা।
অন্যদিকে, কোস্ট গার্ডের অপর একটি দল টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সাগরে বিশেষ অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. করিম (৩৫) নামের আরো এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ৫৫ হাজার পিস ইয়াবা এবং আটককৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫৫ হাজার ইয়াবাসহ ২ জন গ্রেফতার
-
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন - আপডেট সময় : ০৭:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- 57
জনপ্রিয় সংবাদ




















