ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামাইর হাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র সংস্কার ও ৫০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইর হাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

স্থানীয় সচেতন নাগরিক এবং উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মাস্টার কামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে উপস্বাস্থ্য কেন্দ্রটি অবহেলিত অবস্থায় থাকায় এলাকার হাজারো মানুষ, বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, অবিলম্বে ধামাইর হাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা হোক।”

তিনি আরও দাবি জানান, বৃহত্তর উত্তর রাঙ্গুনিয়ার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ অবস্থানে হওয়ায় এ স্বাস্থ্যকেন্দ্রটিকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা এবং সেখানে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা জরুরি।

এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন এবং রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দ্রুত পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্রটিকে সেবার উপযোগী করে এমবিবিএস চিকিৎসক নিয়োগের দাবি জানান।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, জনগণের এই ন্যায্য দাবির প্রতি গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিভাগ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং এলাকাবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ধামাইর হাট ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র সংস্কার ও ৫০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

আপডেট সময় : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬