ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের রামপাল উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ তামান্না ফেরদৌসী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য ও গৌরবময় অধ্যায়। আত্মত্যাগী বীর ও শহীদদের রক্তে অর্জিত এই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে।”
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ নিজেদের অধিকার পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন করেছে। রামপালের মাটিতে জুলাই যোদ্ধাদের অসামান্য অবদান ইতিহাসে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়কারী মাজিদুর রহমান জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক মো. শাহাজালাল গাজী, সদস্য মুনিয়ার হোসেন রনি, মো. আব্দুল্লাহ শেখ ও শেখ মাসুম বিল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে রামপাল উপজেলার জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, আহত ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬