সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), ঢাকায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই আলোচনা সভায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণও করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. আবদুল্লাহ আবু তারেক এবং অধ্যাপক জেসমিন ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ রোকেয়া সুলতানা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, শিক্ষার্থীদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন সমাজ গঠনে আন্দোলনের অবদান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম তরুণ প্রজন্মের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতান মাহমুদ। তাঁর অনন্য উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠানটি আরও প্রাণচাঞ্চল্য ফিরে পায়।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটি, শিক্ষক পরিষদ ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে মঞ্চে এক ফটোসেশন অনুষ্ঠিত হয় এবং স্মারক আলোকচিত্র ধারণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
আলফাত হোসেন,স্পেশাল করেসপন্ডেন্ট 



















