নরসিংদী পলাশ বাগপাড়া গুদারাঘাট শীতলক্ষ্যা নদীর তীর সংলগ্ন এলাকায় দুর্ঘটনা কবলিত গরু উদ্ধার করলো পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা।
৫ আগষ্ট ২০২৬ রোজ বুধবার বিকেলে শীতলক্ষ্যা নদীর তীর সংলগ্ন এলাকার একটি খাদে দুর্ঘটনাবশত গরুটি পড়ে যায়। পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে বিকেল ৪টা ২৪ মিনিটের সময় দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছে যান।
পলাশ ফায়ার স্টেশন কর্তৃক পাশে থাকা একটি ক্রেন এর সহায়তায় গরুটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়। পলাশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ১ টি ইউনিট গরুটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে প্রায় এক ঘন্টা সময় অতিবাহিত হয়।
পলাশে দুর্ঘটনা কবলিত গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিসের কর্মীরা
-
পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী - আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- 53
জনপ্রিয় সংবাদ




















