জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বুধবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।গাইবান্ধা জেলার সাতটি উপজেলার দিয়ে কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা। স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা: মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, এনসিপি, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা সোসাইটি, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, প্রধান ডাকঘর, গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদের প্রশাসক ডা: মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকাসহ জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম শাওন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মিছিল ও বিএনপি’র পক্ষ থেকে মিছিল প্রদর্শন করার বিভিন্ন রাস্তা পরিদর্শন শেষে, বক্তারা সভায় ৫ আগস্টের তাৎপর্য তুলে ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দ্রত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি 



















