ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়, আমির এজাজ খান

খুলনার বটিয়াঘাটা উপজেলায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান।
প্রধান অতিথির বক্তব্যে আমির এজাজ খান বলেন, “বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়, সে জন্য আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি ও সুযোগ-সুবিধা পাবে।”উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুবকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত ঈল ইভান,
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু এবং সাবেক জেলা বিএনপি উপদেষ্টা আলহাজ্ব আশিকুজ্জামান আশিক।আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, পিআইও সেলিম মিয়া, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাহুল বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার রুনা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহেদ ও কারীমুল ইসলাম,সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী,বটিয়াঘাটা হেডকোয়ার্টার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জন চক্রবর্তী,বাংলাদেশ মানবাধিকার কমিশন বটিয়াঘাটা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,বিএনপি নেতা সেলিম মোল্লা, টুটুল গোলদার কাশেম শেখ,ইমরান হোসেন,রাসেল সেখ,আসাদুজ্জামান উজ্জল,তরিকুল ইসলাম,ইমরান হোসেন,আলোমগীর হোসেন বুলবুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তারা গণতন্ত্র, মানবাধিকার ও মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়, আমির এজাজ খান

আপডেট সময় : ০২:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬