ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লামায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও আলোচনা সভা

‎বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎৫ই আগষ্ট(বুধবার) বাদে আসর অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‎কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য গণমিছিল পৌর বাস টার্মিনাল হতে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলাপরিষদ চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মোঃইব্রাহিম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন জামায়াত সহ শ্রমিক কল্যান ফেডারেশন ও যুব সংগঠনের শীর্ষস্হানীয় নেতৃবৃন্দ।

‎বক্তারা তাঁদের বক্তব্যে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার দাবি জানান।
‎তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ যে প্রত্যাশা তৈরি করেছে, তা বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে বক্তারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন।

‎বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দ্রুত গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে সরকারের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে অতীতের স্বৈরাচারী সরকারের মতো বর্তমান সরকারকেও  ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
‎এ সময় বক্তারা দেশের সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়েও বক্তব্য রাখেন এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বন্যাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

‎অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লামায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও আলোচনা সভা

আপডেট সময় : ০২:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬