জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ আগস্ট ২০২৬) দুপুরের দিকে পৌর শহরর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মওলানা ভাসানী কলেজ কর্তৃক আয়োজিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ২০২৬ উদযাপন
উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে এবং নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মওলানা ভাসানী কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সেরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও
মওলানা ভাসানী কলেজের গর্ভনিং বডি সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি মকবুল হোসেন চৌধুরী
বলেন, ‘৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলন ও আত্মত্যাগের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। তবে আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, গুলি, প্রাণহানি, গণগ্রেপ্তার এবং দমন-পীড়নের অভিযোগের পর এটি দ্রুত সারাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তিনি আরো বলেন, নিজেদের মধ্যে হানাহানি বা অহংকারবোধ লালন করলে জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ ঘটিয়ে একটি স্বনির্ভর, উৎপাদনমুখী ও কর্মমুখী বাংলাদেশ গড়ে তোলাই এই আন্দোলনের মূল লক্ষ্য।’, একইসঙ্গে জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মওলানা ভাসানী কলেজের গর্ভনিং বডি বিদ্যুেৎসাহী সদস্য
এস. এম. তানভীর মাহমুদ পলাশ,। এছাড়াও আরো উপস্থিত মওলানা ভাসানী কলেজের সহকারী অধ্যাপক ড. খ. ম আব্দুর রাজ্জাক, সহকারী অধ্যাপক মোঃ আকমল হোসেন, সহকারী অধ্যাপক মোছাঃ সুমিলা রহমান,সহ – শিক্ষক / শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ
উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মো: শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 



















