ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৩ জন গ্রেফতার

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তালা কাটার, দেশীয় তৈরি হাসুয়া, বাঁশের লাঠি, হেক্সো ব্লেড, চারটি লোহার রড ও প্রায় ২৯ ফুট ৪ ইঞ্চি লম্বা প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম ব্রিজের পশ্চিম পাশে রুবেল নামে এক ব্যক্তির কলাবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩৮), গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো: সুমন (৩০) এবং জয়পুরহাটের চকশ্যাম এলাকার মোঃ মোজাফফর হোসেনের ছেলে মোঃ রায়হান হোসেন (২৬)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬