গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ জুলাই ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের আয়োজনে উক্ত অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রফেসর সুলতানা সালমা হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সুলতানা সালমা হোসেন বলেন, “জুলাইয়ের শহীদ দের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মীর মুগ্ধসহ যারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ঋণ কোনো দিন শোধ করা সম্ভব নয়। তাঁদের আত্মত্যাগ আমাদের সত্য, ন্যায়, মানবিকতা ও দেশপ্রেমের পথে অবিচল থাকার শক্তি জোগায়। নতুন প্রজন্মকে শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় নয়, তাদের নীতি ও নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে।”
তিনি আরও বলেন, “শহীদ দের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শহীদ দের আত্মত্যাগ কে স্মরণ করার সর্বোত্তম উপায় হলো তাঁদের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করা।” অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এইচ এম ইদ্রিস বলেন “জুলাইয়ের শহীদেরা নিজেদের জীবনের বিনিময়ে জাতিকে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন। তাঁদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে শিক্ষকদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” এ সময় উপস্থিত ছিলেন
সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহবায়ক ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এইচ এম ইদ্রিস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ জাহিদ হাসান দিপু, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,। এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল জলিল, ইংরেজি বিভাগের প্রফেসর সুব্রত সাহা, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম এহসানুল কবীর, অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক সেলিম রেজা,।
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : - 



















