নওগাঁর পত্নীতলা উপজেলায় ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নের শিবপুর চৌরাট বরেন্দ্র কলেজে ও মহাবিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপনের লক্ষ্যে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার বিকেল ৪ টায় এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী সুনীল কুমার বর্মন, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শ্রী বিপ্লব বিপ্লব কুমার তিনি অসুস্থ থাকায় উক্ত কর্মসূচিতে উপস্থিত হতে পারেন নাই।পত্নীতলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল ফারুক (বিএ), ৫ নাম্বার মাটিন্দর ইউনিয়ানের বিএনপির সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম (সরকার)। আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক, বিভিন্ন গণমাধ্যম সাংবাদিক কর্মীবৃন্দ।
উক্ত কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ বলেন, ” পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। কারণ বৃক্ষের সাথে মানুষের সম্পর্ক অতপ্রতভাবে জড়িয়ে আছে। পরিবেশ সজীব থাকলে আমরা সুন্দর সুস্বাস্থ্য হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকবো। শিক্ষার্থীদের শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের পরিচর্যা যত্ন দায়িত্ব নিতে হবে নিজেকে। “তিনি আরো বলেন সবুজ পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে সকলকে বৃক্ষ রোপনের একযোগে এগিয়ে আসার আহব্বান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল ফারুক বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিবপুর চৌরাট বরেন্দ্র কলেজ ও মহাবিদ্যালয় আয়োজককে এ বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম আয়োজন করাই আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একটি গাছ একটি প্রাণ। আজকের একটি চারা আগামী দিনের সুস্থ পরিবেশ নিশ্চিত করার একক।তাই সবাইকে বৃক্ষরোপণের পাশাপাশি সংরক্ষণেও সচেতন হতে হবে। ” তাহলে আগামী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়তে স্বপ্নপূরণে সার্থক হবে।
এ সময় উপস্থিত অন্যান্য অতিথি ও গন্যমান্য ব্যক্তিরা পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, অতিথিদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে সবুজ সাবলীল সুন্দর ও টিকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















