ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গঠনে আল আমানাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ।

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আল আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে আজ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের কার্তিকাপাড়া গ্রামের মধ্যে “মাদক ছাড়ো, নয়তো পাড়িয়া ইউনিয়ন ছাড়ো” লেখা সচেতনতামূলক ব্যানার টাঙানো হয়েছে।

আল আমানাহ ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল গফুর বলেন, “মাদকাসক্তির থাবায় পড়ে যুবকেরা শুধু নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করছে না পাশাপাশি তাদের পরিবারকেও নিঃস্ব করে ফেলছে। সুস্থ ও স্বাভাবিক সমাজ গড়ার ক্ষেত্রে মাদকাসক্তির ছোবল থেকে বেরিয়ে আসা ছাড়া এর বিকল্প কোনো পথ নেই।আসুন “মাদককে ‘না’ বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি”। এজন্য আমাদের সকলের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন একান্ত কাম্য।”
এবং
আল আমানাহ ফাউন্ডেশনের সদস্য সচিব আবু হান্নান বলেন, “মাদক আমাদের সমাজ ও যুবসমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। তাই সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। সকলের সহযোগিতায় ১ নং পাড়িয়া ইউনিয়নকে আমরা মাদকমুক্ত ইউনিয়নে পরিণত করব ইনশাআল্লাহ।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদকমুক্ত সমাজ গঠনে আল আমানাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ।

আপডেট সময় : ০৯:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬