আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সারটিয়া, ভাতগ্রাম এলাকার প্রতিভাবান ও উদীয়মান প্রতিমাশিল্পী *শ্রী সুব্রত কুমার পাল* ব্যস্ত সময় পার করছেন মাতৃপ্রতিমা নির্মাণে।
নিজস্ব কারখানায় তিনি নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি করছেন দৃষ্টিনন্দন মাতৃপ্রতিমা। প্রতিটি প্রতিমায় ফুটে উঠছে শিল্পীর সূক্ষ্ম কারুকাজ, নান্দনিক রূপ এবং ঐতিহ্যবাহী শৈল্পিক সৌন্দর্য, যা ইতোমধ্যেই বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
স্থানীয়রা জানান, সুব্রত কুমার পাল দীর্ঘদিন ধরে প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত। প্রতি বছরই তাঁর তৈরি প্রতিমা টাঙ্গাইলসহ আশপাশের বিভিন্ন জেলার পূজামণ্ডপে স্থান পায়। গুণগত মান, আকর্ষণীয় নকশা এবং নিখুঁত কারিগরি দক্ষতার কারণে তিনি ধীরে ধীরে একজন সম্ভাবনাময় প্রতিমাশিল্পী হিসেবে পরিচিতি লাভ করছেন।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে তাঁর কারখানায় এখন চলছে প্রতিমা নির্মাণের শেষ মুহূর্তের ব্যস্ততা। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রতিমা পূজামণ্ডপে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এই শিল্পী।
*কারখানার ঠিকানা:* সারটিয়া, ভাতগ্রাম, মির্জাপুর, টাঙ্গাইল।
সুজন রবি দাস*ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















