ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউবির ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় যশোর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পরীক্ষা পরিচালনা, শিক্ষার্থীসেবা, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং আঞ্চলিক কেন্দ্রের সার্বিক উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। এসময় ট্রেজারার উপস্থিত সকলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় বাউবি ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, ” বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি হচ্ছে সারাদেশে এর বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্ক। শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে আঞ্চলিক কেন্দ্রগুলোর কার্যক্রমকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীসেবার মানোন্নয়ন, আর্থিক শৃঙ্খলা, সুশাসন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও সেবামুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বাউবি’র যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড.মোহাম্মদ জহির রায়হান।
মতবিনিময় সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন গঠনমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে যশোর আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে মাননীয় ট্রেজারারকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। পরে আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ বাউবি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর আঞ্চলিক কেন্দ্র কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন ‘আলোকবর্তিকা ‘ ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানকে শুভেচ্ছাস্বরুপ প্রদান করেন। মতবিনীময় সভায় যশোর আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাউবির ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬