গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে জুলাই শহীদ হৃদয় ও নজরুলের লাশের সন্ধান ও শহীদি স্বীকৃতির দাবিতে কফিন মিছিল করা হয়েছে। বুধবার ৫ আগস্ট কোনাবাড়ী-কাশিমপুর সড়কের কোনাবাড়ী থানার সামনে “৩৬শে জুলাই পাঠাগার” এর আয়োজনে এ কর্মসুচীর আয়োজন করা হয় ।
জুলাই শহীদ হৃদয় ও নজরুলের পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগষ্ট সকালে হৃদয়কে কোনাবাড়ি থানার সামনে ও নজরুল ইসলামকে চান্দনা চৌরাস্তা এলাকায় পুলিশ প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে। পরে তাদের লাশের আর কোন খোজ মেলেনি। গত দুই বছর পার হয়ে গেলেও তাদের লাশ পর্যন্ত খুঁজে পায়নি তাদের পরিবার।
এ উপলক্ষে কোনাবাড়ি -কাশিমপুর সড়কে হৃদয়ে প্রতিকী লাশের কফিন নিয়ে মিছিল শুরু হয়। মিছিলটি কোনাবাড়ি থানার সামনে গিয়ে শেষ করে এক প্রতিবাদ সভার তাদের স্বজনরা। সভায় অবিলম্বে হৃদয় ও নজরুলের লাশের সন্ধান ও তাদের শহিদি স্বীকৃতি ও ন্যায় বিচার দাবি করেন বক্তারা।
গাজীপুরে জুলাই শহীদ স্বীকৃতি ও লাশের সন্ধানের দাবিতে প্রতিকী কফিন মিছিল
-
এস এম আসাদুজ্জামান মিলন, স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৭:৫৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- 58
জনপ্রিয় সংবাদ




















