ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় ভুট্টা বোঝাই ট্রাক উল্টে সড়কে যান চলাচল ব্যাহত।

নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর হাট সংলগ্ন আঞ্চলিক সড়কে দিনাজপুর থেকে চাঁপাই নবাবগঞ্জগামী একটি ভুট্টা বোঝাই ট্রাক উল্টে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,আজ বুধবার 5 আগষ্ট দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই করে চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা টাটা (TATA) ব্র্যান্ডের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৪১১৬) মশিদপুর হাট এলাকায় পৌঁছালে একই দিক থেকে আশা আরেকটি গাড়ি, ওভারটেক করার সময় চাপ দিলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে এক কাত হয়ে উল্টে যায়।

দুর্ঘটনার প্রভাবে ট্রাকে থাকা বিপুল পরিমাণ ভুট্টার বস্তা ছিঁড়ে গিয়ে ভুট্টা রাস্তায় এবং পাশের ঘাসের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। উল্টে যাওয়া ট্রাকটির সামনের অংশ ও চাকা রাস্তার একাংশ দখল করে রাখায় কিছুক্ষণের জন্য ঐ সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা দ্রত এগিয়ে আসেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন। দুর্ঘটনায় ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও চালক ও সহযোগীর বড় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে রাস্তা থেকে ভুট্টা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা চলছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় ভুট্টা বোঝাই ট্রাক উল্টে সড়কে যান চলাচল ব্যাহত।

আপডেট সময় : ০৭:৫১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬