ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

জুলাই য় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (বুধবার) আয়োজিত এই বর্ণাঢ্য র‍্যালিতে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের শত শত মানুষ অংশ নেন।সকালে যশোর শহরের প্রধান সড়কগুলোতে র‍্যালিটি বের হয়। হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। এর আগে র‍্যালির শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “জুলাইয়ের চেতনা কেবল অতীতকে স্মরণের বিষয় নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার এক দৃঢ় অঙ্গীকার। ‘সবার আগে বাংলাদেশ’— এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন দেশ গঠনে নিজেদের পুনঃঅঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে যশোরসহ সারাদেশেই আজ যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬