ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ২৫০ শয্যা হাসপাতালের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে বুধবার ৫ আগস্ট এক বর্ণাঢ্য র‍্যালি ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের সভাপতিত্বে আয়োজিত এ র‍্যালিতে হাসপাতালের চিকিৎসাকর্মী, নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন, বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য ডা. শেখ আতাহার তূর্য, ডা. পরাগ, ডা. শরিফুল আলম খান, ডা. নাজমুল হক, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. তমিজ, ডা. আলাউদ্দিন আল মামুন, ডা. তাহমিদ, ডা. সাইদুর রহমান এবং ডা. হাফিজুর রহমান।এছাড়া যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ আরজিনা খাতুন, নার্সিং ইন্সট্রাক্টর লিনা নাসরিন, শারমিন পারভীন, স্বপ্না বিশ্বাস, মনোয়ারা আনসার, মনিরা খাতুন, রুমানা আফরোজসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি শাহিদা খাতুন, সাধারণ সম্পাদক মোফাজ্জেল, মিডওয়াইফ বিষয়ক সম্পাদক পবিত্র বিশ্বাস, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক খুকু রানী দাস এবং কোষাধ্যক্ষ হাসি আরা খাতুন কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তাঁরা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ২৫০ শয্যা হাসপাতালের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৭:৩৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬