প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্টেই কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফর করছেন- এমন সফরসূচী চুড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা -১ মোঃ উজ্জল হোসেন কর্তৃক প্রেরিত এক খসড়া পত্রে সফরসূচী চুড়ান্ত হবার বিষয়টি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার ও চট্টগ্রামের জেলা প্রশাসককে নিশ্চিত করা হয়। সফরসূচীতে রয়েছে।৯আগস্ট রবিবার সকাল ৮:৪৫ ঘটিকায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন হতে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন সড়ক পথে। সকাল ৯টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর হতে হেলিকপ্টার যোগে করাবাজার জেলার মহেশখালী উপজেলাস্থ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০:৩০ ঘটিকায় উপস্থিত হয়ে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন। সেখান থেকে হেলিকপ্টার যোগে দুপুর ১২টায় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ১২:১০ ঘটিকায় বন্যাদুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অথবা বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে হেলিকপ্টার যোগে দুপুর ১টায় ফটিকছড়ি উপজেলার উদ্দেশ্যে যাত্রা এবং ১টা ২৫ মিনিটে হেফাজত আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখান থেকে ২:১৫ ঘটিকায় সড়ক পথে হাটহাজারী উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রতিমধ্যে হয়তো মাইজভান্ডার জেয়ারতে যেতে পরেন; তবে সফরসূচীতে তা উল্লেখ নেই। বেলা ৩:৩০ ঘটিকায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফী, সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও সাবেক মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর কবর জিয়ারত করবেন। বেলা ৪টায় হাটহাজারী ডাক বাংলোতে যাত্রা বিরতি এবং লাঞ্চ করবেন। বেলা ৪:৪৫ ঘটিকায় বন্যাদুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগদান করবেন। রাত ৯:৩০ ঘটিকায় চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ১০.১০ ঘটিকায় বিমানবন্দরে উপস্থিত হয়ে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ১০.৪০ ঘটিক ঢাকায় পৌঁছাবেন।
চিঠিতে উল্লেখ করা হয়- এটি সরকারি সফর। প্রধানমন্ত্র
৯ আগষ্ট প্রধানমন্ত্রীর কক্সবাজার ও চট্টগ্রাম (ফটিকছড়ি ও হাটহাজারীর) সফরসূচী চুড়ান্ত
-
ফটিকছড়ি প্রতিনিধি - আপডেট সময় : ০৭:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- 37
জনপ্রিয় সংবাদ




















