নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট বুধবার সকাল দশটায় উপজেলা সভাকে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাকিবুল ইসলাম ( ইউ এন ও) মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে এবং শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিরা তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
এম এ মান্নান পোরশা (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৩৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- 42
জনপ্রিয় সংবাদ




















