‘জুলাই নিয়ে তালবাহানা চলবে না, চলবে না’—এই উত্তাল স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ আগস্ট ২০২৬) সকাল ৯:০০ ঘটিকায় দশমিনা উপজেলার নলখোলা বাস স্ট্যান্ড এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির সূচনা হয়। গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল সমাবেশে রূপ নেয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং নেতৃত্ব দেন দলের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক।
বিশেষ ও স্থানীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন—
হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, দশমিনা উপজেলা শাখা।
মাওলানা রুহুল আমীন রুহানি, সাধারণ সম্পাদক (সেক্রেটারী), ইসলামী আন্দোলন বাংলাদেশ, দশমিনা উপজেলা শাখা।
উক্ত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে দশমিনা উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও দায়িত্বশীলবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ন রাখার জোর দাবি জানান এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকার হুঁশিয়ারি প্রদান করেন।
আয়োজনে:
ইসলামী আন্দোলন বাংলাদেশ,
দশমিনা উপজেলা শাখা, পটুয়াখালী।
প্রতিনিধি: মৃধা মোহাম্মদ জহিরুল ইসলাম 



















