টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী *মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের* এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুশুদ্দি ইউনিয়নের কৃতি সন্তান *জনাব মোনালিসা শাহরীন সুষ্মিতা, যিনি বর্তমানে **যুগ্ম কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-২), কর অঞ্চল, ময়মনসিংহ* হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক অভিজ্ঞতা এবং আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, মোনালিসা শাহরীন সুষ্মিতা দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। তাঁর মতো একজন যোগ্য প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্বে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী তাঁর সফল দায়িত্ব পালন কামনা করেছেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেছেন।
সুজন রবি দাস *ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















