ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ডিবির পৃথক অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— কানাইঘাট উপজেলার ধলইমাটি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শাহপরান মাজার রোড এলাকায় বসবাসকারী মাহবুবুর রহমান (৩৬) এবং জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন গ্রামের বাসিন্দা হেলাল আহমদ (৪৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের আবু বক্কর মার্কেটের একটি ভাড়াকৃত গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে মাহবুবুর রহমানকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ছাল্লাইন এলাকায় হেলাল আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে আরও ৪ হাজার পিস ইয়াবা এবং নগদ ২ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া মোট ৫ হাজার পিস ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জৈন্তাপুরে ডিবির পৃথক অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০১:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬