ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে ধনবাড়ীর কুর্শী এলাকায় এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুর্শী (পল্টন বাজার মোড়) এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সোমবার (৩ আগস্ট ২০২৬) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কুর্শী এলাকার মৃত বাদশাহ মিয়ার ছেলে *মোঃ মজিবর রহমান* সামাজিক যোগাযোগমাধ্যমে *মোঃ ইয়াসিন আলী, মোঃ আবদুল্লাহেল বাকী, মোঃ আতাউর রহমান, মোঃ ফিরোজ এবং মোঃ ফেরদৌস*-এর নাম উল্লেখ করে মাদক, জুয়া-সহ বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেছেন।

এলাকাবাসীর দাবি, এসব অভিযোগের কোনো সত্যতা নেই। এ ধরনের মিথ্যা প্রচারণার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি কুর্শী এলাকার সুনামও নষ্ট হয়েছে। তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে কাউকে হেয় প্রতিপন্ন করা কিংবা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান।

সমাবেশ শেষে এলাকাবাসী শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সমাজে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে ধনবাড়ীর কুর্শী এলাকায় এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ১১:৪৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬