ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র, বস্ত্র ও পাটমন্ত্রী এবং ঐতিহ্যবাহী সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের
‎রূপগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার সকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
‎এরপর সোশ্যাল রিফর্মার আব্দুল মতিন চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুর নবী ভূইয়া, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া সহ আরো অনেকে।

‎ বক্তারা আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর রাজনৈতিক জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং রূপগঞ্জের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, মতিন চৌধুরী ছিলেন জনমানুষের নেতা। তাঁর আদর্শ ও কর্ম আজও রূপগঞ্জবাসীর কাছে অনুপ্রেরণার উৎস।
‎অনুষ্ঠানে রূপগঞ্জ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। #####
তাং- ০৪/০৮/২০২৬ ইং
রূপগঞ্জ ( নারায়নগঞ্জ) প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রূপগঞ্জে আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ১১:৩৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬