দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্তে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। একই সঙ্গে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশি মদ, একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধে বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাতে দিনাজপুর জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রাত ৯টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের পরমেশ্বরপুর বিওপির সদস্যরা বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়।
আটকরা হলেন— মো. দেলোয়ার হোসেন (৩০), পিতা: মো. রফি উদ্দিন, গ্রাম-ভবানীপুর, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও এবং মো. আবু সায়েম শীপন (২০), পিতা: মৃত সাইফুল আলম, একই এলাকার বাসিন্দা।
পরে আটক দুই আসামিকে উদ্ধারকৃত মাদক, মোটরসাইকেল, মোবাইল ফোন ও সিমকার্ডসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এদিকে একই রাতে রাত ১০টা ৫০ মিনিটে রামচন্দ্রপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার ভুড়িরহাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
এর কিছুক্ষণ পর রাত ১১টায় কিশোরীগঞ্জ বিওপির আরেকটি অভিযানে বিরল উপজেলার পাকুড়া বাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল দেশি মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান প্রকাশকঃ দৈনিক বাংলার সংবাদ
বোচাগঞ্জ ও বিরল সীমান্তে ৪২ বিজিবির বিশেষ অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ, আটক ২
-
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম - আপডেট সময় : ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- 35
জনপ্রিয় সংবাদ




















