মানুষের জীবনে জটিল পথের যাত্রায় সবচেয়ে বড় মানসিক আশ্রয় হলো একজন খাঁটি ও নিঃস্বার্থ বন্ধু—যার সাথে সামান্য কিছুক্ষণ কথা বললেই মনের সব অস্থিরতা কেটে যায় এবং মেলে এক অনাবিল প্রশান্তি। গতিময় ও যান্ত্রিক এই সামাজিক বাস্তবতায় জীবনে এমন একজন সত্যিকারের বন্ধুর উপস্থিতি ক্রমেই এক অনন্য প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে।
জীবন ঘনিষ্ঠ এই ভাবনার গভীরে লুকিয়ে রয়েছে মানুষের চিরন্তন এক মনস্তাত্ত্বিক চাহিদা। মানুষ এমন এক সম্পর্কের তৃষ্ণা অনুভব করে, যেখানে থাকবে না কোনো স্বার্থের হিসেব-নিকাশ। জীবনের প্রতিটি ছোট-বড় ঝড়-ঝাপটায় যে ব্যক্তি নিঃশর্তভাবে পাশে দাঁড়াবে, কোনো অবস্থাতেই ভুল বুঝবে না—এমন একজন মানুষই প্রকৃত বন্ধুর মর্যাদা পায়।
সম্পর্কের ক্ষেত্রে যেকোনো সময় দ্বিমত বা ভুল বোঝাবুঝি আসা স্বাভাবিক, তবে প্রকৃত বন্ধুত্বের শক্তি নিহিত থাকে সহনশীলতা ও অনুধাবনের মাঝে। ক্ষণিক দূরত্বের কারণে সম্পর্ক ছিন্ন না করে, বরং ভুলগুলো শুধরে নিয়ে শেষ পর্যন্ত পাশে থাকার মানসিকতাই একে চিরস্থায়ী রূপ দেয়। জীবনে হাজারো মানুষের ভিড়ে কেবল এমন একজন সত্যিকারের বন্ধুই হতে পারে সব ধরনের প্রতিকূলতায় মনের সবচেয়ে নিরাপদ ও সুদৃঢ় আশ্রয়।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ 



















