মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রে’প্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) টঙ্গীবাড়ি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ভোরন্ডা এলাকার একটি বাড়ির দক্ষিণ পাশ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে একই দিন আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন পূর্ণ বাড়ই (৫১)। তিনি হাসাইল বানারী ইউনিয়নের বানারী গ্রামের জুগেশ বাড়ইয়ের ছেলে। বর্তমানে তিনি উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর এলাকায় তার ভাগনে সজীব মণ্ডলের বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, শিশুর শ্লী/লতাহানির ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ণ বাড়ইকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















