ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অদম্য লড়াইয়ের পুরস্কার ১৩ পদক, জুসা মার্শাল আর্টে উচ্ছ্বসিত মৌলভীবাজার

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬’। রবিবার (২৬ জুলাই, ২০২৬) বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও ক্লাবের শতাধিক মার্শাল আর্ট খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শেফা), ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ হাসানুজ্জামান খান বাবুল এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) মোঃ বদরুল আমিন।
দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও ওজনভিত্তিক ক্যাটাগরিতে খেলোয়াড়রা অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন। প্রতিটি ইভেন্টে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, দেশের তরুণ প্রজন্মকে আত্মরক্ষামূলক ক্রীড়ায় আরও বেশি সম্পৃক্ত করা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের মার্শাল আর্ট খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, অভিভাবক ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারী খেলোয়াড়রা ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬’-এ বর্ণিল সাফল্য অর্জন করেছে মৌলভীবাজারের জুসা মার্শাল আর্ট। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৪ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও ক্লাবের প্রতিযোগীরা অংশ নেন।
প্রতিযোগিতায় জুসা মার্শাল আর্টের খেলোয়াড়রা কাতা (শ্যাডো ফাইট) এবং কুমিতে (ফাইট) বিভাগে অংশ নিয়ে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও ক্লাবটির শিক্ষার্থীরা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে মোট ১৭টি ইভেন্টে অংশগ্রহণ করে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক জয় করে মৌলভীবাজারের জন্য গৌরব বয়ে আনে।
শিক্ষার্থীদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জুসা মার্শাল আর্ট, মৌলভীবাজারের পরিচালক ও প্রধান প্রশিক্ষক আবু ওবায়দা মো: মাসরুর খান বলেন, “এটি শুধু আমাদের ক্লাবের নয়, পুরো মৌলভীবাজারবাসীর জন্য গর্বের অর্জন। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণে আগ্রহী করে তুলবে। সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিশু-কিশোরদের আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলাবোধ বৃদ্ধি করে। এমন অর্জন তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে দেশ ও জেলার জন্য আরও সম্মান বয়ে আনতে সহায়ক হবে।
জুসা মার্শাল আর্টের এ সাফল্যে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন ক্রীড়া সংগঠক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।
আত্মরক্ষা, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে সরকার অনুমোদিত বাংলাদেশ জুসা মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার শাখায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত । বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন কর্তৃক নিবন্ধিত (রেজিস্ট্রেশন নং-৩১৩) এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী এবং আগ্রহী সকল বয়সী শিক্ষার্থীদের নিয়মিত মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রদান করে আসছে।
প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান প্রশিক্ষক জানাব উদ্দিন-আল-আমিন এবং প্রশিক্ষক আবু ওবায়দা মোঃ মাসরুর খান-এর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিজ্ঞ প্রশিক্ষকদের নিবিড় পরিচর্যায় শিক্ষার্থীরা আত্মরক্ষার বিভিন্ন কৌশল, শারীরিক ফিটনেস, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের সুযোগ পাচ্ছেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমানে শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সকলের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তারা দৈনন্দিন জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে পারে।
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত। প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসার স্পোর্টস ইনডোর হলরুম, ওয়াপদা গেইট, রহমানবাগ, পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে, মৌলভীবাজার সদর।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের খেলোয়াড়রা বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে মৌলভীবাজারের সুনাম বৃদ্ধি করেছেন।
আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত ভর্তি সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১১-৭০৯৮৯৬ নম্বরে।
আয়োজকদের মতে, মার্শাল আর্ট শুধু একটি খেলা নয়; এটি আত্মরক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, সাহস, আত্মবিশ্বাস এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তাই বর্তমান সময়ে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে মার্শাল আর্ট প্রশিক্ষণের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অদম্য লড়াইয়ের পুরস্কার ১৩ পদক, জুসা মার্শাল আর্টে উচ্ছ্বসিত মৌলভীবাজার

আপডেট সময় : ১০:৩৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬