কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক প্রতিরোধী র্যালী
ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা শাহ্ বাজারে শাহ্ বাজার মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে মাদক প্রতিরোধী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি শুরুতেই শাহ্ উচ্চ বিদ্যালয়ের এবং শাহ বাজার এ এইচ ফাযিল (ডিগ্রি) মাদরাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে র্যালী নিয়ে শাহ্ বাজারে এসে সমবেত হন। সেখানে সমবেত হলে মাদক প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী মিলে স্লোগানের স্লোগানে মাদক কারবারি ও মাদক সেবীদের ধিক্কার জানান। এরপর মাদক প্রতিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শাহ্ বাজার মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান খন্দকার, সদস্য সচিব আশরাফুল হক ক্লে, শাহ্ বাজার এ এইচ সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান, শাহ্ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাছিনা খাতুন এবং শাহ্ বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার জেসামনি, শাহ্ বাজার এ এইচ সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী বায়েজিদ আলম বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশ নিয়ে সকল শ্রেণী পেশার মানুষ সম্মিলিতভাবে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেন।
মোঃ মেহেদী জামান আনন্দ, স্টাফ রিপোর্টার 



















