** টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা মৌজায় সরকারি খাস জমি পুনরুদ্ধার করেছে উপজেলা রাজস্ব প্রশাসন। সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং অবৈধ দখল প্রতিরোধে পরিচালিত অভিযানে বীরতারা মৌজার *৯৫৮ নম্বর দাগের সরকারি খাস জমি* অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযান শেষে জমিটি সরকারি মালিকানাধীন উল্লেখ করে সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী সরকারি জমি অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা রাজস্ব প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। তারা সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থে প্রশাসনের এমন কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানান।
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















