ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের সফল অভিযান: টেকনাফে দেশীয় মদ ও ইজিবাইকসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরি মদসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
গত ২৭ জুলাই ২০২৬ (সোমবার) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়ার হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে হাজমপাড়া এলাকায় একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইজিবাইক থেকে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ, ৩টি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৪৪০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত চারজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত এবং আটককৃত চার মাদক কারবারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে উপকূলীয় অঞ্চলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের সফল অভিযান: টেকনাফে দেশীয় মদ ও ইজিবাইকসহ আটক ৪

আপডেট সময় : ১০:০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬