ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ক্ষেমিরয়ার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
স্থান: মাদ্রাসা প্রাঙ্গণ
তারিখ: ২৮ জুলাই ২০২৬ ইং
সময়: সকাল ১০:০০ ঘটিকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডক্টর নূরুল আমীন জসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার আমীর জনাব জালাল উদ্দিন এবং ইসলামী ফাউন্ডেশন, ভেড়ামারা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার জনাব মো. মুসা কাসেম বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ ক্ষেমিরয়ার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি জনাব মো. আনছার আলী মণ্ডল।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সুশিক্ষিত, নৈতিক ও আদর্শবান নেতৃত্ব গড়ে তুলবে। তাই আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হয়ে দেশ, জাতি ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্ধ-বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি কারী উসমান আহমেদ ফারুকী 



















