ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের বনরুটি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল (স্কুল ফিডিং) কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে বনরুটি ভাঙা ও গুঁড়া অবস্থায় বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ২৬ জুলাই ২০২৬ (রবিবার) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিফিন হিসেবে বিতরণ করা বনরুটির একটি অংশ ভাঙা ও গুঁড়া অবস্থায় ছিল বলে অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী। তাদের দাবি, এসব বনরুটি খাওয়ার অনুপযোগী হওয়ায় অনেকেই তা খেতে পারেনি।

অভিভাবকদেরও অভিযোগ, শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে চালু করা মিড-ডে মিল কর্মসূচির খাবারের মান নিশ্চিত করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার বক্তব্য জানা সম্ভব হলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের বনরুটি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ

আপডেট সময় : ০২:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬