নীলফামারীর সৈয়দপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ট্যাপেন্টা মাদক ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৭ জুলাই)আদালতে সোপর্দ করেছে পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা প্রতিবেদককে জানান যে,শ্বাসকান্দর ও সৈয়দ পুর শহরের জসিম বাজার কয়ানিজ পাড়া এলাকার বাসিন্দা মেহেদি আসাদ ও শরীফ ইসলাম নামের দুই ব্যক্তি বিক্রি করার উদ্দেশ্যে ১০০০ টেপেন্ডাল ট্যবলেট বিশেষ কৌশলে বহন করছিল।গোপন সুত্রে তথ্য পেয়ে এস আই মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে হাতে নাতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।এই সময় তাদের সাথে থাকা প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ১০০০ পিস নিষিদ্ধ টেবলেট টেপেন্ডাল ও একটি মোটরসাইকেল জব্দ করে। পরে আইনি প্রক্রিয়া শেষে দুই অপরাধি কে কারাগারে প্রেরন করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্পষ্ট জানান দেন যে,মাদকমুক্ত সৈয়দপুর গড়তে তার চেষ্টা অব্যাহত থাকবে।সেই সাথে তিনি শহরের সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন।
মো: শমসের উদ্দিন মিস্টার, নীলফামারি জেলা প্রতিনিধি : 



















