:* চলমান খরিফ-২ মৌসুমে কৃষকদের জন্য সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ধনবাড়ীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার ও বীজ কমিটির সভাপতি মিজ নূরজাহান আক্তার সাথী।
সভায় উপজেলার সকল বিসিআইসি ও বিএডিসি সার ডিলার অংশগ্রহণ করেন। এ সময় খরিফ-২ মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ, সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা, সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এবং কৃষকদের স্বার্থ সংরক্ষণে সার ও বীজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান
*ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















