ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী জেলা সাইবার সেলের সাফল্য: উদ্ধার হওয়া ২০টি মোবাইল ফোন ও ‘নগদ’-এ ভুলে পাঠানো ৯ হাজার টাকা প্রকৃত মালিকদের ফেরত

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে উদ্ধার করা ২০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯,০০০ টাকা প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের দিকনির্দেশনায় প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং জোরদারের লক্ষ্যে নীলফামারী জেলা পুলিশে ‘সাইবার সেল’ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সাইবার সেলের দক্ষ টিম তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাধারণ ডায়েরি (জিডি)-এর ভিত্তিতে হারানো মোবাইল ফোন উদ্ধার, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ এবং বিভিন্ন সাইবার অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে আসছে।
এদিন উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের হ্যান্ডসেট ছিল। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোন এবং ভুলবশত পাঠানো কষ্টার্জিত অর্থ ফিরে পেয়ে সেবাগ্রহীতারা আনন্দ প্রকাশ করেন এবং নীলফামারী জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নীলফামারী জেলা সাইবার সেলের সাফল্য: উদ্ধার হওয়া ২০টি মোবাইল ফোন ও ‘নগদ’-এ ভুলে পাঠানো ৯ হাজার টাকা প্রকৃত মালিকদের ফেরত

আপডেট সময় : ০৮:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬