: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ গ্রামের কবি রওশন ইজদানী একাডেমি (উচ্চ বিদ্যালয়)-এর এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে ১৯ জুলাই ২০২৬ তারিখে এডহক কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে গঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজিব তালুকদার। কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মো. রফিকুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো.আশরাফুল হক।
নবনির্বাচিত সভাপতি রাজিব তালুকদার উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের মরহুম আব্দুল মমিন তালুকদারের কনিষ্ঠ ছেলে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাজিব তালুকদার এবং পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার। সভা বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাহবুবর রহমান মহসিন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন লিটন (মাস্টার),যুগ্ন সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইফুল আলম,সাংগঠনিক সম্পাদক সাফায়েত আহমেদ,ভরাপাড়া কামিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাজাহারুল ইসলাম,নেত্রকোনা জেলা জাসাস’র সদস্য সচিব গজনবী চয়ন,অভিভাবক প্রতিনিধি মো.আশরাফুল হক টিপু ও শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেলসহ প্রমূখ। এসময় শিক্ষক প্রতিনিধি,অভিভাবক সদস্য,শিক্ষক, কর্মচারীরা, স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে সভাপতি সহকারী শিক্ষক মিলনায়তনে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা এবং মতবিনিময় বিনিময় করেন। এসময় কমিটির সভাপতি রাজিব তালুকদার বলেন,এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে, এডহক কমিটি গঠনের খবরে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
আমিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার 



















