ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাজিতপুর সরকারি কলেজে প্রথম নারী অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন প্রফেসর দিল আফরোজা আব্বাস ।

নিজ প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে প্রত্যাবর্তন, শিক্ষা অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ।
বাজিতপুরের শিক্ষা ইতিহাসে যুক্ত হলো এক নতুন গৌরবের অধ্যায়। বাজিতপুর সরকারি কলেজের ইতিহাসে প্রথম নারী অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর দিল আফরোজা আব্বাস (১৮তম বিসিএস)।
রোববার (২৬ জুলাই ২০২৬) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বাজিতপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। এ নিয়োগে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সর্বস্তরের শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
প্রফেসর দিল আফরোজা আব্বাস এর আগে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ শিক্ষাজীবনে তিনি একজন দক্ষ শিক্ষক, মানবিক ব্যক্তিত্ব এবং শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ হিসেবে পরিচিত।
সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় হলো, তিনি নিজেই বাজিতপুর ডিগ্রি কলেজ (বর্তমান বাজিতপুর সরকারি কলেজ)-এর একজন কৃতী ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। সেই প্রতিষ্ঠানেরই অধ্যক্ষ হিসেবে ফিরে আসা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।
স্থানীয় শিক্ষাবিদ, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন মহল আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বাজিতপুর সরকারি কলেজ শিক্ষা, গবেষণা, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও সমৃদ্ধ হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রফেসর দিল আফরোজা আব্বাসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর সুদক্ষ নেতৃত্বে বাজিতপুর সরকারি কলেজ আরও এগিয়ে যাবে—এটাই বাজিতপুরবাসীর প্রত্যাশা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাজিতপুর সরকারি কলেজে প্রথম নারী অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন প্রফেসর দিল আফরোজা আব্বাস ।

আপডেট সময় : ০৭:৩৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬