৯ নম্বর ওয়ার্ডে নতুন ড্রেন নির্মাণকাজের উদ্বোধন
জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের দিকনির্দেশনায় একটি আধুনিক, পরিচ্ছন্ন ও যোগ্য শহর গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী
শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। জামালপুর পৌরবাসীকে একটি দুর্ভোগমুক্ত ও মডেল পৌরসভা উপহার দিতে তিনি নিরলসভাবে জনগণের সেবক হিসেবে মাঠপর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
সেই ধারাবাহিকতায় জামালপুর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও সুপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি মাছিমপুর, হরিপুর, বগালীসহ ৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ও অবহেলিত এলাকাগুলোতে পানি নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ। এরই অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ নতুন ড্রেন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “জামালপুর পৌরসভাকে তিলোত্তমা ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নেতা এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপির সুনির্দিষ্ট দিকনির্দেশনায় আমরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নাগরিক সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ৯ নম্বর ওয়ার্ডের মাছিমপুর, হরিপুর ও বগালী এলাকার মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধান ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আজকের এই ড্রেন নির্মাণকাজের সূচনা।”
তিনি আরও বলেন, “পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত না হলে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব নয়। আমি পদের লোভ থেকে নয়, বরং জনগণের সেবক হিসেবে জামালপুরবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। সকল নাগরিককে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও দুর্ভোগমুক্ত জামালপুর গঠন করা হবে।”
ড্রেন নির্মাণকাজের উদ্বোধনের সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ায় স্থানীয় এলাকাবাসী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ এবং সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর জেলা প্রতিনিধি : 



















